Logo

পূজা উপলক্ষ্যে ৯ দিনের ছুটিতে ঢাকা কলেজ

profile picture
জনবাণী ডেস্ক
২১ অক্টোবর, ২০২৩, ২৩:০১
পূজা উপলক্ষ্যে ৯ দিনের ছুটিতে ঢাকা কলেজ
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের ছুটিতে রাজধানীর ঢাকা কলেজ

বিজ্ঞাপন

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের ছুটিতে  রাজধানীর ঢাকা কলেজ। 

রবিবার (১৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক মোহাম্মদ ইউসুফ  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ২০  অক্টোবর  থেকে ২৮ অক্টোবর  পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে।

বিজ্ঞাপন

তবে সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগগুলো খোলা থাকবে। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত  যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD