Logo

তারেক-জোবায়দার রায়, কাফন পাঠিয়ে বিচারককে হত্যার হুমকি

profile picture
জনবাণী ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৩, ০১:১৬
তারেক-জোবায়দার রায়, কাফন পাঠিয়ে বিচারককে হত্যার হুমকি
ছবি: সংগৃহীত

রবিবার (২২ অক্টোবর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন।

রবিবার (২২ অক্টোবর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ১৭ অক্টোবর এ চিঠি পাঠানো হয়েছে। একটি চিঠি যিনি পাঠিয়েন তার ঠিকানা দেওয়া আছে বগুড়ার শেরপুরের সাউদিয়া পার্ক সিটির জহির উদ্দিন। অন্য চিঠিতে ঠিকানা দেওয়া আছে চট্টগ্রাম সদর থানার বরইতলীর হাতেম আলী সওদাগর।

দুই চিঠিতে যা বলা হয়েছে, বগুড়ার শেরপুরের সাউদিয়া পার্ক সিটির জহির উদ্দিন। তিনি চিঠিতে উল্লেখ করেন, ‘বাংলার যুব সমাজের আইকন তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে নাটকীয় রায় দিয়ে সাজা প্রদান করেছে। অপেক্ষায় থাক। মাত্র দুই টুকরা কাপড় একটা তোমার নিজের জন্য, অপরটা তোমার পরিবারের। দেখি সরকার তোমাকে কতদিন রক্ষা করে। দেশপ্রেমিক।’

বিজ্ঞাপন

অপর চিঠিতে ঠিকানা দেওয়া আছে চট্টগ্রাম সদর থানার বরইতলীর হাতেম আলী সওদাগর। ওই চিঠিতে বলা হয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাংলাদেশ জিন্দাবাদ মাননীয় ভন্ড বিচারক মো. আছাদুজ্জামান (মহানগর দায়রা জজ), ঢাকা। আপনি অন্যায়ভাবে তারেক রহমান ও জোবায়দা রহমানকে সাজা দিয়েছেন। আপনাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। অচিরেই বিচার কার্যকর করব। বাংলার যুব সমাজ।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক আছাদুজ্জামান।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD