Logo

সারাদেশে অবরোধ, ইবিতে জব টেস্ট স্থগিত

profile picture
জনবাণী ডেস্ক
৫ নভেম্বর, ২০২৩, ২৩:৩০
সারাদেশে অবরোধ, ইবিতে জব টেস্ট স্থগিত
ছবি: সংগৃহীত

নৌপথ অবরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই দপ্তরের জব টেস্ট স্থগিত করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

সারাদেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই দপ্তরের জব টেস্ট স্থগিত করেছে প্রশাসন।

রবিবার (৫ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এইম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সারাদেশে অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং চিকিৎসা কেন্দ্রের 'অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট স্থগিত করা হয়েছে। টেস্ট দুইটি আজ ৫ নভেম্বর এবং আগামীকাল ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

বিজ্ঞাপন

পরীক্ষা দুইটি কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে পরবর্তীতে টেস্টের তারিখ ও সময় জানানো হবে বলে জানান।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD