Logo

টিসিবির জন্য তেল-ডাল কিনছে সরকার

profile picture
জনবাণী ডেস্ক
৯ নভেম্বর, ২০২৩, ০৩:৩৭
টিসিবির জন্য তেল-ডাল কিনছে সরকার
ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য তেল-ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৮ নভেম্বর)  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুসারে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবি কর্তৃক আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার থেকে ১৪০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। লিটারপ্রতি ১৬৯ টাকা ধরে এসব তেল কিনবে সরকার।

বিজ্ঞাপন

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভারতের উমাএক্সপো প্রাইভেট লিমিটেডের কাছে থেকে ৯৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। কেজিপ্রতি ১০১ টাকা ৬৯ পয়সায় এসব ডাল কিনবে সরকার।

আরও পড়ুন: আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল অগ্রণী ব্যাংক পিএলসি

বিজ্ঞাপন

একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে বি অ্যান্ড সি ইনকরপোরেশন এবং সেনা কল্যাণ সংস্থার কাছে থেকে ১৫০ কোটি টাকা ব্যয়ে ১৫ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। কেজিপ্রতি ১০০ টাকায় এসব ডাল কেনা হবে।

বিজ্ঞাপন

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানান।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD