Logo

জাবির আইবিএ ভবনের নতুন জায়গা বরাদ্দ

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৬
জাবির আইবিএ ভবনের নতুন জায়গা বরাদ্দ
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে হটার্স নার্সারি সংলগ্ন এলাকায় নতুনে এ স্থান নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভবনের জন্য নতুন জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে হটার্স নার্সারি সংলগ্ন এলাকায় নতুনে এ স্থান নির্ধারণ করা হয়। 

সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ৯৩ ফিট দূরত্বে হটার্স নার্সারির পেছনে এ জায়গা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের যোগাযোগের সুবিধার্থে মীর মশাররফ হোসেন হলের পেছনে লেকের উপর  দৃষ্টিনন্দন একটি সেতু স্থাপন করা হবে৷ ইন্সটিটিউটের সংযোগ সড়কটি মীর মশাররফ হোসেন হলের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল সড়কের সঙ্গে যুক্ত হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের ২৩ মে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পেছনে ‘সুন্দরবন’ নামক স্থানে ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গত ১ লা অক্টোবর (বুধবার) সে স্থানে গাছ কেটে নির্মাণ কাজ শুরু করলে প্রতিবাদ জানায় বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক দলগুলো। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা আইবিএ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলে। ফলে আইবিএ ভবনের কাজ কার্যত বন্ধ হয়ে যায়।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD