Logo

মির্জা ফখরুলের জামিন শুনানি রবিবার

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৩, ২৩:০৫
মির্জা ফখরুলের জামিন শুনানি রবিবার
ছবি: সংগৃহীত

বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে রুলের শুনানি রবিবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও  বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

নির্বাচনের আগে দ্রুত জামিন শুনানি করতে সকালে আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। পরে শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

এর আগে গেল ৭ ডিসেম্বর মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

২৮ অক্টোবর রাতে গ্রেফতারের পর ডিবি অফিস থেকে মির্জা ফখরুলকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD