Logo

আপিলেও ব্যর্থ হলেন নৌকার শাম্মী আহমেদ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৩, ২৩:৪৪
আপিলেও ব্যর্থ হলেন নৌকার শাম্মী আহমেদ
ছবি: সংগৃহীত

এর ফলে আর নির্বাচনের সুযোগ থাকছে না শাম্মী আহমেদের। একইসঙ্গে ওই আসনে নৌকা প্রতীক বিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিফলের পর আপিল বিভাগে আবেদন করেছেন বরিশাল-৪ আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদ। কিন্তু মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সে আবেদনে সাড়া দেননি আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত।

এর ফলে আর নির্বাচনের সুযোগ থাকছে না শাম্মী আহমেদের। একইসঙ্গে ওই আসনে নৌকা প্রতীক বিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এর আগে শাম্মী আহমেদ ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইসিতে। শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন বলে অভিযোগ ছিল পঙ্কজের। নির্বাচন কমিশন বর্ণিত আপিলকারীর দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দেয়।  

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় শাম্মী আহমেদের অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর পর ১৫ ডিসেম্বর শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করে দেন। আর একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল রাখেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে শাম্মী আহমেদ হাইকোর্টে রিট করেন। যেটি রবিবার  (১৭ ডিসেম্বর) খারিজ হয়ে যায়। পরে তিনি মঙ্গলবার আপিল বিভাগে আবেদন করেন। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও শাহ মঞ্জুরুল হক। শুনানি শেষে চেম্বার আদালত ‘নো অর্ডার’র আদেশ দেন। ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকলো।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD