Logo

কোভিড আক্রান্তদের ‘হার্ট ফেইলিউর’ ঝুঁকি বেশি, দাবি বিশেষজ্ঞদের

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৩, ০৭:০১
কোভিড আক্রান্তদের ‘হার্ট ফেইলিউর’ ঝুঁকি বেশি, দাবি বিশেষজ্ঞদের
ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের প্রভাবের ফলে বিশ্বে ‘হার্ট ফেইলিউর’ মহামারির দিকে এগিয়ে যেতে পারে

বিজ্ঞাপন

করোনার আবির্ভাবের পর বিশ্বে এ পর্যন্ত একাধিক ভয়ংকর ভ্যারিয়েন্ট সামনে এসেছে। যা এটারই আভাস দিচ্ছে যে, ভবিষ্যতে আরও ভয়ংকর সব ভ্যারিয়েন্ট বা এই ধরনের আরও কিছু জটিল জটিল রোগ আসতে পারে। ইতোমধ্যে এ নিয়ে কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্কবার্তাও দিয়েছেন। তারা বলেছেন, করোনা ভাইরাসের প্রভাবের ফলে বিশ্বে ‘হার্ট ফেইলিউর’ মহামারির দিকে এগিয়ে যেতে পারে।

জাপানের শীর্ষ অনুসন্ধান সংস্থা রিকেনের বৈজ্ঞানিকদের কাছ থেকে এই অ্যালার্ট পাওয়া গেছে। তারা বিগত দিনে প্রকাশিত একটি নতুন রিপোর্টে দাবি করেছেন যে, মানব কোষিকাগুলো ভেতরে করোনাভাইরাস এসিই ২ এর সাথে আটকে যায়। আর এটি হার্টের ক্ষেত্রেও অত্যন্ত কমন। এমনটাও বলা হয়েছে— যেসব মানুষ ইতোমধ্যে কোভিডে আক্রান্ত হয়েছে, বর্তমান সময়ে তাদের মধ্যে অনেকেরই হার্ট ভালোমতো কাজ করছে না। যদিও এর পেছনের কারণ এখনো অজানা। কিন্তু মনে করা হচ্ছে, ভবিষ্যতে আমরা এই ধরনের আরও বেশকিছু ঘটনা দেখতে পাব। যার মধ্যে মানুষের লাগাতার হার্ট অ্যাটাক হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই রিপোর্টে আরও দাবি করা হয়, কোভিড ১৯ মহামারি পরিস্থিতিকে অনেকটা বদলে দিয়েছে। কারণ সার্স কোভিড টু এর লাগাতার সংক্রমণের কারণে ভবিষ্যতে হার্ট ফেইলিউরের আশঙ্কা খুব দ্রুত গতিতে বাড়ছে। 

যদিও এর তেমন শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। সার্স কোভিড-টু সংক্রমণে হার্ট ফেইলিউরের ঘটনার সাথে জড়িত আছে কি না।

বিজ্ঞাপন

রিসার্চ সেন্টারের লিডার হিদেতোশি বলেন, করোনাভাইরাসে সংক্রমিত কিছু মানুষের হার্টে লাগাতার ভাইরাল সংক্রমণ হতে পারে। তাই এর পূর্ব প্রস্তুতির জন্য একটা পরীক্ষা প্রণালী এবং এর থেকে উপশম পদ্ধতি স্থাপন করা উচিত। যাতে হার্ট অ্যাটাক হলে আমরা খুব দ্রুত তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে পারি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD