Logo

নাটোর-৩ আসনে আ. লীগের জুনাইদ আহমেদ পলক বিজয়ী

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৪, ০৬:২৫
নাটোর-৩ আসনে আ. লীগের জুনাইদ আহমেদ পলক বিজয়ী
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আ. লীগের জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আ. লীগের জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তিনি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে পরাজিত করে প্রায় ৯৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হন।

এর আগে, রবিবার সকাল ৮টায় নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মা, স্ত্রী, বড় ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ডের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

বিজ্ঞাপন

এ আসনে টানা তিনবারের সংসদ সদস্য ও দুইবারের প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতিমন্ত্রী পলক নৌকা প্রতীক নিয়ে লড়াই করেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD