Logo

ইসলামী ব্যাংকে কর্মদক্ষতা মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৩
ইসলামী ব্যাংকে কর্মদক্ষতা মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বুধবার (৩১ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়ন ও লক্ষ্য অর্জনে কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস ও মো. আলতাফ হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও মিফতাহ উদ্দীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল মামুন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম, মো. জুবায়ের আজম হেলালী ও এ কে এম মাহবুব মোরশেদ। ব্যাংকের বিভিন্ন জোনের আরডিএস ও ইউপিডিএস নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD