Logo

আশুরার তাজিয়া মিছিলে হোসনি দালানে বোমা হামলা, জেএমবির ২ জনের কারাদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
আশুরার তাজিয়া মিছিলে হোসনি দালানে বোমা হামলা, জেএমবির ২ জনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

২০১৫ সালে পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমব’র বোমা হামলার ঘটনায় করা মামলায় ২ জনকে ...

বিজ্ঞাপন

২০১৫ সালে পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমব’র বোমা হামলার ঘটনায় করা মামলায় ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৫ মার্চ) এই আদেশ দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। এই মামলায় ৬ জনকে খালাস দিয়েছেন আদালত।  

কারাদণ্ড পাওয়া দুই আসামির একজন হলেন আরমান। তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর কবির হোসেনকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড।

বিজ্ঞাপন

গত ১ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বোমা হামলা করে জেএমবি। এতে দুইজন নিহত এবং শতাধিক আহত হন। পরে চকবাজার থানায় মামলা করেন এসআই জালাল উদ্দিন। মামলাটি প্রথমে চকবাজার থানা পুলিশ এবং পরে গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে।

বিজ্ঞাপন

২০১৬ সালের ১৮ অক্টোবর ১০ জঙ্গিকে আসামি করে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন।

আসামিরা হলেন- কবির হোসেন, রুবেল ইসলাম, আবু সাঈদ, আরমান, হাফেজ আহসান উল্লাহ মাসুদ, শাহ জালাল, ওমর ফারুক, চাঁন মিয়া, জাহিদ হাসান ও মাসুদ রানা।

তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ মে অভিযোগ গঠন করা হয়। আসামিরা প্রত্যেকে জেএমবির সদস্য। মামলায় রাষ্ট্রপক্ষের ৪৬ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আসামিদের মধ্যে দুজন শিশু। তাদের মামলা শিশু আদালতে পাঠানো হয়েছে। বাকি আট আসামির মধ্যে পাঁচজন জামিনে আছেন। কারাগারে আছেন কবীর, আরমান ও রুবেল।

এছাড়া এ হামলার সঙ্গে জড়িত হিরন ওরফে কামাল, আলবানি ওরফে হোজ্জা ও আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন পৃথক বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD