Logo

আরও আট মামলায় গ্রেফতার দুদু

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:০৬
আরও আট মামলায় গ্রেফতার দুদু
ছবি: সংগৃহীত

আট মামলার মধ্যে পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে রাজধানীর পৃথক তিন থানায় দায়ের করা নাশকতার আট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সাথে এ মামলাগুলোর জামিন শুনানি আজ বিকালে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার  চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা।আট মামলার মধ্যে পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলা রয়েছে।

বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেফতার করা হয়।পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD