Logo

২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১১৪ জন। মৃত্যুর হার ১ দশ...

বিজ্ঞাপন

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১১৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ।

শুক্রবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ৯ হাজার ২৭৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৮ জন। 

আগের ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৩৩। আগের দিনের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ৫৩ শতাংশ। সংক্রমণের হার ছিল ১ দশমিক ৬৯ শতাংশ। আজ তা কমে হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ। 

বিজ্ঞাপন

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ১ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ জন। শনাক্তের হার দশমিক ১৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 

আজ মৃতদের মধ্যে একজন ঢাকা ও একজন চট্টগ্রাম বিভাগের। 

বিজ্ঞাপন

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৮০ শতাংশ।

ওআ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD