Logo

১ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মার্চ, ২০২৪, ২১:২০
১ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু
ছবি: সংগৃহীত

অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন

ফয়েল পেপার আটকে ঘণ্টাখানেক বন্ধ থাকার পর  আবারও স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। 

রবিবার (৩১ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, রবিবার সকাল ৭টার কিছু আগে হঠাৎ তীব্র বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হলে বাতাসে উড়ে এসে মেট্রোরেলের তারে একটি ফয়েল পেপার আটকে যায়। আর এর কারণেই বন্ধ করা হয় মেট্রোরেল। পরে তার থেকে ফয়েল পেপার সরিয়ে আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এর আগে, খারপ আবহাওয়ার সাথে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল চলাচল গেল ২৭ মার্চ থেকে এক ঘণ্টা বেড়েছে। এখন রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। নতুন সময়সূচি অনুযায়ী প্রতিদিন মেট্রোরেল উত্তরা উত্তর প্রান্ত থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন


এছাড়া নতুন সময়সূচিতে, রাজধানীর মতিঝিল থেকে সবশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটের বাদে এখন ৯টা ৪০ মিনিটে ছাড়ে। অপরদিকে, উত্তরা উত্তর থেকে সবশেষ ট্রেনটি ছাড়ার সময় নির্ধারিত করা হয়েছে রাত ৯টা। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন এ সময়সূচি বহাল থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD