রাজধানীর বনানীতে বাসে আগুন

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিজ্ঞাপন
রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার পরে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘চিফ হিট অফিসার সিটি করপোরেশনের কেউ নন’
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বিকেল ৪টা ২ মিনিটে যাত্রীবাহী বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। একই সাথে হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
জেবি/এসবি








