Logo

এবার পামঅয়েলের দাম কমলো

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
এবার পামঅয়েলের দাম কমলো
ছবি: সংগৃহীত

বোতলজাত সয়াবিন তেলের দাম ৮ টাকা কমানোর পর এবার পামঅয়েলের দাম কমিয়েছে সরকার। খোলা পামঅয়েলের দাম লিটার প্রতি ৩ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।মঙ...

বিজ্ঞাপন

বোতলজাত সয়াবিন তেলের দাম ৮ টাকা কমানোর পর এবার পামঅয়েলের দাম কমিয়েছে সরকার। খোলা পামঅয়েলের দাম লিটার প্রতি ৩ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েশনের সচিব মো. নুরুল ইসলাম মোল্লার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্যতেল পামঅয়েলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। লিটারপ্রতি মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ৬ ফেব্রুয়ারি প্রতি লিটার পামঅয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৩৩ টাকা।

গত ২০ মার্চ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্যতেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের বৈঠকে সয়াবিন তেলের দাম কমানো হয়। ওইদিন খুচরাপর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়।

বোতলজাত ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমে হয়েছে ৭৬০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৯৫ টাকা এবং খোলা সয়াবিন ছিল লিটারপ্রতি ১৪৩ টাকা।

ওইদিন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন, ২২ মার্চ বসে পামঅয়েলের দাম নির্ধারণ করা হবে।

ওআ/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD