Logo

রাজধানীতে ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
রাজধানীতে ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর শুক্রাবাদে একটি ভবন থেকে পড়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীর ন...

বিজ্ঞাপন

রাজধানীর শুক্রাবাদে একটি ভবন থেকে পড়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৩ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিক্ষার্থীর নাম আকাশ রায় (২৪)। তিনি শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে একটি ৪র্থ তলা ভবনে মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। বাবার নাম রতন রায়।

মৃতের বন্ধু পংকজ বলেন, ‘মঙ্গলবার রাতে সাড়ে ৩টা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে জানতে পারি, আকাশ ওই ভবনের নিচে পড়ে আছে। তার মুখে হারপিকের গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, সে হারপিক পান করে ৪র্থ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। তবে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ বিষয়টি শেরেবাংলা নগর থানাকে অবিহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD