Logo

সাদিক এগ্রোর দখল থেকে উদ্ধার করা অংশে খাল খনন ডিএনসিসির

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুন, ২০২৪, ০৪:০৬
সাদিক এগ্রোর দখল থেকে উদ্ধার করা অংশে খাল খনন ডিএনসিসির
ছবি: সংগৃহীত

শুক্রবার দুপুরে খাল খনন কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি

বিজ্ঞাপন

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো ফার্মের অবৈধ দখল থেকে উদ্ধার করা অংশে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) খাল খননের কাজ শুরু করছে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে মোহাম্মদপুরের বেঁড়িবাধ এলাকায় রামচন্দ্রপুর খালে সাদিক এগ্রোর দখল করা জায়গায় খাল খনন কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাছান বলেন, সাদিক এগ্রো থেকে উদ্ধার করা অংশে খাল খননের কাজ শুরু হয়েছে। মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায় শুক্রবার দুপুরে খাল খনন কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি।

গতকাল ডিএনসিসির নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করা হয়, আর যার মধ্যে সাদিক এগ্রোর দখল করা খালের অংশও ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বলেন, আগামী তিন দিনব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। খালের যে অংশ ভরাট করা হয়েছিল, ইতোমধ্যে সেটি খনন প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD