Logo

পুরুষ ছাড়াই ওমরাহ করতে পারবেন নারীরা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
পুরুষ ছাড়াই ওমরাহ করতে পারবেন নারীরা
ছবি: সংগৃহীত

নারীদের ওমরাহ পালনে দীর্ঘদিনের পুরনো রীতি বাতিল করেছে সৌদি আরব। কোনও পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা...

বিজ্ঞাপন

নারীদের ওমরাহ পালনে দীর্ঘদিনের পুরনো রীতি বাতিল করেছে সৌদি আরব। কোনও পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা। তবে মানতে হবে একটি শর্ত। সেটি হলো একটি দলের অংশ হিসাবে ওমরাহ পালনে যেতে হবে নারীদের। খবর গালফ নিউজ’র। 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীদের আংশিকভাবে টিকা নেওয়া থাকতে হবে। অর্থাৎ কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে তাদের। শারীরিক কোনো অসুস্থতা থাকলেও তাদের আবেদন বাতিল হবে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়টি বলেছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত ৫ বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

গত বছর সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের ‘মাহরাম’ ছাড়াই হজ পালনের অনুমতি দেয়। তবে নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে শর্ত জুড়ে দেওয়া হয়।

সৌদি নারীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার পথে শুরু থেকেই সহায়ক ভূমিকা রাখছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ক্ষমতায় আসার পর সৌদি নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানো এবং পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

রক্ষণশীল দেশটিতে বিগত বছরগুলোতে সামাজিক সংস্কারে ব্যাপক উদ্যোগ নিয়েছেন যুবরাজ সালমান।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD