Logo

ঢাকা উত্তর সিটিতে আতিক আমলের নিয়োগ বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২২
ঢাকা উত্তর সিটিতে আতিক আমলের নিয়োগ বাতিল
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সবার নিয়োগ এক আদেশে বাতিল করা হয়েছে। ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সই করা অফিস আদেশে এসব নিয়োগ বাতিল করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জারি করা আদেশে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী, স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ মোতাবেক নিয়োগকৃত সকল উপদেষ্টা, পরামর্শক এবং কুক ও পিয়নদের নিয়োগ ১৯ আগস্ট থেকে বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

গেল ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর নতুন সরকার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুজন প্রশাসক নিয়োগ দিয়েছেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD