Logo

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
পঞ্চগড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
ছবি: সংগৃহীত

মোঃ কামরুল ইসলাম কাম, পঞ্চগড়: পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া আউলিয়ারঘাট মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা। ভারতের নিযামউদ্দি...

বিজ্ঞাপন

মোঃ কামরুল ইসলাম কাম, পঞ্চগড়: পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া আউলিয়ারঘাট মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা। ভারতের নিযামউদ্দিন মাকার্জ (মাওলানা সাদ সাহেব) অনুসারী তাবলীগ জামাত এই ইজতেমার আয়োজন করেন।

  
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পাকিস্তানী সাথী ভাই মো. আব্দুর রহমান আমবয়ান করেন এবং বাংলাদেশের সাথী মো. জিয়া বাংলায় তর্জমা করেন। এরমধ্য দিয়ে পঞ্চগড় জেলার ইজতেমা শুরু হয়। 

গত বুধবার থেকেই ইজতেমা মাঠে লোকজন আসা শুরু হয়। ইজতেমায় ভারত, পাকিস্তান, শ্রীলংঙ্কাসহ পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার হাজার হাজার সাথী ইজতেমায় অংশ নেন।

বিজ্ঞাপন

আগামী ৮ জানুয়ারি বাংলাদেশের কাকরাইলের মুরুব্বী মাওলানা বোরহানউদ্দিন বয়ান শেষে আখেরী মোনাজাত করবেন বলে জানা গেছে। #

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD