Logo

ইফতারের জন্য চিকেন পাকোড়া তৈরির রেসিপি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ইফতারের জন্য চিকেন পাকোড়া তৈরির রেসিপি
ছবি: সংগৃহীত

ইফতারে ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস করা সবচেয়ে ভালো। বাইরের অনেক মুখরোচক খাবার দেখে খেতে লোভ হলেও তা খাওয়া থেকে বিরত থাকাই উত্তম। কারণ দোকান থেকে কেনা...

বিজ্ঞাপন

ইফতারে ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস করা সবচেয়ে ভালো। বাইরের অনেক মুখরোচক খাবার দেখে খেতে লোভ হলেও তা খাওয়া থেকে বিরত থাকাই উত্তম। কারণ দোকান থেকে কেনা অধিকাংশ খাবারই স্বাস্থ্যকর হয় না। ইফতারের জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু চিকেন পাকোড়া। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন পাকোড়া তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বিজ্ঞাপন

হাড় ছাড়া মাংসের টুকরা- আধা কেজি

কাঁচা মরিচ- ৪-৫টি

ধনেপাতা- ২ টেবিল চামচ

বিজ্ঞাপন

পেঁয়াজ- ২টি

ডিমের সাদা অংশ- ২টি

আদা বাটা- দেড় টেবিল চামচ

বিজ্ঞাপন

রসুন বাটা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

বিজ্ঞাপন

ভাজা জিরার গুঁড়া- ২ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

চালের গুঁড়া- ২ টেবিল চামচ

বিজ্ঞাপন

বেসন- ৪ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

তেল- প্রয়োজন অনুযায়ী।

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন

প্রথমে মুরগির মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। টুকরাগুলো বড় করবেন না, ছোট ছোট হলে খেতে বেশি ভালো লাগবে। এরপর বেসন, তেল ও চালের গুঁড়া বাদে বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে নিন। এভাবে রেখে দিন মিনিট দশেক। এরপর চুলায় তেল গরম হতে দিন। এদিকে মাখানো মুরগির মাংসের সঙ্গে বেসন ও চালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। তেল গরম হলে তাতে মাংসের টুকরাগুলো সোনালি করে ভেজে তুলুন। চুলায় আঁচ মিডিয়াম লো রাখুন। এতে পাকোড়া ভালোভাবে সেদ্ধ হওয়ার সুযোগ পাবে, পুড়ে যাবে না। এরপর ইফতারে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ‍চিকেন পাকোড়া।

জি আই/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD