Logo

ভিসা ভার্চুয়াল প্রি-পেইড কার্ড উদ্বোধন করলো ইবিএল

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মে, ২০২৫, ০৪:২৭
26Shares
ভিসা ভার্চুয়াল প্রি-পেইড কার্ড উদ্বোধন করলো ইবিএল
ছবি: সংগৃহীত

ইবিএল- দারাজ কো-ব্র্যান্ড ভিসা ভার্চুয়াল প্রি-পেইড কার্ড’ এবং ইবিএল ভিসা লাইফস্টাইল ভার্চুয়াল প্রি-পেইড কার্ড

বিজ্ঞাপন

ভিসা ভার্চুয়াল প্রি-পেইড কার্ড উদ্বোধন করেছে ইস্টার্ন ব্যাংক।

বুধবার (২৮ মে) ইস্টার্ন ব্যাংক তাদের প্রধান কার্যালয়েআয়োজিত এক অনুষ্ঠানে নতুন একটি ভিসা ভার্চুয়াল প্রি-পেইডকার্ড পোর্টফোলিও উদ্বোধন করেছে। এর মাধ্যমে গ্রাহকরা সম্পুর্ণ ডিজিটাল ও ইকো-ফ্রেন্ডলি পেমেন্ট সমাধান পাবেন।

বিজ্ঞাপন

‘ইবিএল- দারাজ কো-ব্র্যান্ড ভিসা ভার্চুয়াল প্রি-পেইড কার্ড’ এবং ইবিএল ভিসা লাইফস্টাইল ভার্চুয়াল প্রি-পেইড কার্ড’ এই দুইভ্যারিয়েন্টে নতুন এই কার্ড পাওয়া যাবে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং খাতে উদ্ভাবন এবং ডিজিটাল রুপান্তরের ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা।

ইস্টার্ন ব্যাংকের স্কাইব্যাংকিং অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই কার্ডগুলো ইস্যু করাতে পারবেন। এর জন্য ইবিএল এর সঙ্গে কোনও পূর্ব সম্পর্ক থাকার প্রয়োজন পড়বে না। কার্ডধারীরা তাদের স্মার্ট মোবাইল ডিভাইসের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে কার্ডসেবা গ্রহণ করতে পারবেন। এই সেবার অন্যতম বিশিষ্ট হলো সুরক্ষা, ফ্লেক্সিবিলিটি এবং সাস্টেইনিবিলিটির সমন্বয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও ওসমান এরশাদ ফয়েজ, ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, প্রধান প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ভিসা’র কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভূটান) সাব্বির আহমেদ, এ.ই. সাউথ এশিয়ার পরিচালক আশীষ চক্রবর্তী এবং হেড অফ প্রোডাক্টস তৌফিক

ইমামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD