Logo

তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন, সপ্তাহ শেষে ভারী বৃষ্টির আভাস

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৫, ০৭:২০
57Shares
তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন, সপ্তাহ শেষে ভারী বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

আগামী কয়েকদিন এই অবস্থা চলতে পারে

বিজ্ঞাপন

তাপপ্রবাহের কারণে জনজীবন হাঁসফাঁস করছে। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপপ্রবাহ আরও নতুন কিছু জেলায় ছড়িয়ে পড়তে পারে, তবে একাধিক বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এই অবস্থা চলতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (০৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর বর্তমানে তুলনামূলকভাবে কম সক্রিয় রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে দুর্বল অবস্থায় বিরাজ করছে। এই অবস্থায় আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

বিজ্ঞাপন

প্রথম দিনের (০৯ জুন) পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিজ্ঞাপন

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল মঙ্গলবার (১০ জুন) থেকে দেশের আরও বেশি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার থেকে শুক্রবার (১১ থেকে ১৩ জুন) পর্যন্ত দেশের প্রায় সব বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এই সময়ের মধ্যে দেশের সার্বিক তাপমাত্রা কিছুটা কমবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজধানীতে শুষ্ক গরম, বৃষ্টির দেখা মেলেনি

পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আজ সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ। এসময় দক্ষিণ অথবক দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছিল। আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে এবং দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পাবে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু শক্তিশালী হলে আগামী সপ্তাহে দেশের উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে। তবে তখনো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD