ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’, বন্যার আংশঙ্কা

এর প্রভাবে দেশের সব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
বিজ্ঞাপন
দেশব্যাপী গত কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারী তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে তীব্রতায় অতীষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী এক বৃষ্টিবলয় ‘রিমঝিম’। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয়। দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকা অতি বর্ষণের কারণে বন্যার কবলে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ জুন) রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এমন তথ্য জানায় বিডব্লিউওটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
পোস্টে বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেঁয়ে আসছে অত্যন্ত শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ‘রিমঝিম’। এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশের সব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
পোস্টে আরও বলা হয়, ‘রিমঝিম’ চলতি বছরের ষষ্ঠতম বৃষ্টি বলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টি বলয়, যা ১৬ জুন দেশের উপকূলীয় এলাকা হয়ে শুরু হয়ে আগামী ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশত্যাগ করতে পারে।
বিজ্ঞাপন
দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বেশ সক্রিয় থাকবে রিমঝিম’র প্রভাব। আর মানের সক্রিয় থাকবে খুলনা ও রাজশাহী বিভাগে।
বিজ্ঞাপন
পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা হতে পারে এ সময়। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশী বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে বেশিরভাগ সময়ই।
বিজ্ঞাপন
এমএল/








