Logo

করোনায় মৃত্যুশূন্য দেশ, দুই বছরে মধ্যে সর্বনিম্ন শনাক্ত

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
করোনায় মৃত্যুশূন্য দেশ, দুই বছরে মধ্যে সর্বনিম্ন শনাক্ত
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২২ জন। এটি দুই বছরের মধ্যে এক দিনে সর্বনিম্ন শনাক্ত। এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল একদিনে শনাক...

বিজ্ঞাপন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২২ জন। এটি দুই বছরের মধ্যে এক দিনে সর্বনিম্ন শনাক্ত। এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল একদিনে শনাক্ত হয়েছিল ২৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৪ অপরিবর্তিত আছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৮০০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬১টি। এখন পর্যন্ত এক কোটি ৩৯ লাখ ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ০৪ শতাংশ। এখন পর্যন্ত সুস্থতার হার ৯৬ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বিজ্ঞাপন

এদিন সুস্থ হয়েছেন ৩৭৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ওআ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD