Logo

সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষনা

profile picture
জনবাণী ডেস্ক
১ জুলাই, ২০২৫, ২৪:৫৪
সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষনা
ছবি: সংগৃহীত

রাজস্ব হিসাবে সর্বমোট ব্যয় ১৯ কোটি টাকা ও সরকার থেকে প্রাপ্ত ৩৭ কোটি টাকার পুরোটাই উন্নয়ন কাজে ব্যয় হবে

বিজ্ঞাপন

সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞাপন

রবিবার (২৯ জুন) বিকালে পৌরসভার হলরুমে ৬২ কোটি ২ লক্ষ ১৭ হাজার ৩৯০ প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। 

তিনি বলেন, আমরা আশা করছি আগামী অর্থ বছরে ৬২ কোটি টাকার বাজেট দিতে পারব। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা, আর সরকার থেকে উন্নয়ন ব্যয় হিসাবে আমরা পাবো ৩৭ কোটি টাকা। এ সময় রাজস্ব হিসাবে সর্বমোট ব্যয় ১৯ কোটি টাকা ও সরকার থেকে প্রাপ্ত ৩৭ কোটি টাকার পুরোটাই উন্নয়ন কাজে ব্যয় হবে। সর্বমোট রাজস্ব উদ্বৃত থাকবে বাকি ৫ কোটি টাকা।  

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাশ, নির্বাহী প্রকোশলী কালী কৃষ্ণ পাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এজেএম রেজাউল করিম প্রমুখ। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD