Logo

মিটফোর্ডের হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৫, ১১:৪৩
43Shares
মিটফোর্ডের হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১০

বিজ্ঞাপন

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় পাথর দিয়ে থেতলীয়ে নৃশংসভাবে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কেরানীগঞ্জ থেকে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১১ জুলাই) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও সংবাদমাধ্যম শাখার পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, মিডফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহগকে পাথরের আঘাতে হত্যা মামলার ২ আসামিকে ঢাকার কেরানীগঞ্জ ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১০।

এর আগে এ ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD