Logo

পিক্সেল-এ এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুলাই, ২০২৫, ০৭:২৮
67Shares
পিক্সেল-এ এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম পিক্সেল-এ নজিরবিহীন সাফল্য পেয়েছেন বাংলাদেশি ভিডিও নির্মাতা ইমরুল কাওসার ইমন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম পিক্সেল-এ নজিরবিহীন সাফল্য পেয়েছেন বাংলাদেশি ভিডিও নির্মাতা ইমরুল কাওসার ইমন। চলতি জুলাই মাসে তিনি পিক্সেল-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শীর্ষস্থান দখল করেছেন এবং রয়েছেন পুরো এশিয়ার সেরা তিন ভিডিও নির্মাতার তালিকায়।

পিক্সেল-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইমনের কনটেন্ট এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ (৩৪.২ মিলিয়ন) বারের বেশি দেখা হয়েছে। শুধু গত চার সপ্তাহেই তার ভিডিওগুলো ৬ দশমিক ৫ মিলিয়ন বার দেখা হয়েছে। জনপ্রিয়তার এই ধারা এতটাই জোরালো যে, প্রতি সেকেন্ডে গড়ে ৭ বার তার ভিডিও ডাউনলোড হচ্ছে এবং প্রতি সেকেন্ডে ১১৬ জন ব্যবহারকারী বাংলাদেশের ভিডিও উপভোগ করছেন।

বিজ্ঞাপন

এই সাফল্যের ফলে ইমনের অবস্থান পিক্সেল-এর অলটাইম র‍্যাংকিংয়ে ১৪তম, যা নতুন কোনো কনটেন্ট নির্মাতার জন্য এক অনন্য অর্জন। তার আন্তর্জাতিক জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে প্ল্যাটফর্মটির হোমপেজে ‘BANGLADESH’ ট্যাগ যুক্ত করেছে কর্তৃপক্ষ, যা আগে ছিল না। এর ফলে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটররা এখন পিক্সেল-এ আরও বেশি দৃশ্যমান হবেন।

বিজ্ঞাপন

ইমরুল কাওসার ইমন বলেন, ‘দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারাটা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমি চাই বিশ্ব জানুক, আমাদের দেশেও অসাধারণ ভিডিও নির্মাতা আছে।’

তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে আরও বেশি ভিডিও নির্মাণে মনোযোগী হবেন। সেই সঙ্গে দেশের তরুণ ভিডিও নির্মাতাদের উৎসাহিত করতে একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরিরও পরিকল্পনা রয়েছে তার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইমরুল কাওসার ইমন বর্তমানে দৈনিক ভোরের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের জন্য ইমনের এই অর্জন নিঃসন্দেহে একটি অনুপ্রেরণা ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করল।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD