Logo

একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৫, ০৩:০১
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন, বাকিরা ঢাকা সিটির বাইরে।

চলতি বছর এখন পর্যন্ত ২৭,৭৮২ জন ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬,৩৭৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, আর মারা গেছেন ১১০ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ডেঙ্গু এখন সিজনাল নয়, সারা বছরই ঝুঁকি রয়েছে। বৃষ্টির শুরুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মশা নিরোধক ওষুধ ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিটি করপোরেশনকে ব্যাপক প্রচার চালাতে হবে।

কীটতত্ত্ববিদরা জানান, শুধুমাত্র জরিমানা আর জনসচেতনতা যথেষ্ট নয়। সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১,১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD