Logo

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫, ০৪:০৩
ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও যেন এ ধরনের সমস্যা না ঘটে, সে বিষয়ে তার টিম সতর্কভাবে কাজ করছে। আচরণবিধি ভঙ্গ বা বৈষম্যের অভিযোগ লিখিত আকারে পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

চিফ রিটার্নিং কর্মকর্তা আরও জানান, আজ (সোমবার) থেকে প্রার্থীরা নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। এ ছাড়া মঙ্গলবার সকাল ১১টায় সিনেট হলে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে আচরণবিধি নিয়ে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভোট প্রদানে জটিলতা এড়াতে হলে হলে ভোটারদের হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ সঙ্গে রাখতে হবে বলেও জানান তিনি।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD