Logo

দুদক কর্মকর্তা শরীফের চাকরি নিয়ে ফের শঙ্কা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ০৪:৫১
দুদক কর্মকর্তা শরীফের চাকরি নিয়ে ফের শঙ্কা
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতাসহ পুনর্বহাল করার জন্য হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদক আপিল করেছে।

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতাসহ পুনর্বহাল করার জন্য হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদক আপিল করেছে। এর ফলে তার চাকরি ফেরত পাওয়ার প্রক্রিয়া আটকে গেছে।

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে ১৯ পাতার এ রায় প্রকাশ করা হয়। এর আগে ৯ জুলাই বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। যেখানে শরীফ উদ্দিনকে ফেরত দিতে বলা হয়েছিলো পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধাও।

বিজ্ঞাপন

হাইকোর্টের রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে সব সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছিলো। 

তবে দুদকের আপিল করার কারণে তার চাকরি ফেরত পাওয়ার প্রক্রিয়া আটকে গেছে। চলতি সপ্তাহে চেম্বার আদালতে দুদকের এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতে শরীফের পক্ষে শুনানি করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।

বিজ্ঞাপন

এর আগে ২০২২ সালের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। শরীফের পক্ষে ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক রিটটি দায়ের করেন। 

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে অপসারণ করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বিজ্ঞাপন

চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশকিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. শরীফ উদ্দিন। এরপরই একাধিক মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০২৩ সালের ৩০ জানুয়ারি পরিবারসহ হত্যার হুমকি পান শরীফ। পরিবারসহ হত্যার হুমকি পাওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও তার সঙ্গীদের বিরুদ্ধে সিসি টিভির ফুটেজসহ চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD