Logo

আগস্টে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, দেশে এলো ২৪২ কোটি ডলার

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৩
আগস্টে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, দেশে এলো ২৪২ কোটি ডলার
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৭ কোটি ৮১ লাখ ডলার।

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৭ কোটি ৮১ লাখ ডলার।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে রেমিট্যান্স বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ। গত বছর একই সময়ে দেশে এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শুধু ৩১ আগস্ট একদিনেই দেশে এসেছে ১৯ কোটি ৩০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই-আগস্ট দুই মাসে মোট রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত জুলাই মাসে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সর্বোচ্চ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রবাসী আয়ের নতুন রেকর্ড।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD