Logo

রাকসুর ভােটার ও প্রার্থী হতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরাও

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২০
রাকসুর ভােটার ও প্রার্থী হতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরাও
ছবি: সংগৃহীত

রাকসুর ভােটার ও প্রার্থী হতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরাও

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরাও ভোটার হতে পারবেন। এছাড়া নির্বাচনে প্রার্থীও হতে পারবেন তারা। এ জন্য মনোনয়ন ফরম উত্তোলনের সময় বাড়ানো হয়েছে আরও একদিন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

এ সময় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার নিমিত্তে (২০২৪-২৫) শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজন্য মনোনয়ন ফরম উত্তোলনের সময় আরও একদিন বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD