নতুন কর্মসূচি ঘোষণা করেছে বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ক্যাম্পাসে ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে প্রতীকী লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তারা জানান, মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে, কোনো ধরনের কোটা প্রথা তারা মেনে নেবেন না।
শিক্ষার্থীরা আরও বলেন, তাদের আন্দোলন তিনটি মূল দাবির ভিত্তিতে চলবে- নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং বিএসসি ছাড়া কেউ যেন ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে না পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আগামী ৪ সেপ্টেম্বরের বিভাগীয় মহাসমাবেশে এসব দাবি তুলে ধরার ঘোষণা দিয়েছেন তারা।
এএস








