Logo

ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপে বসবে এনবিআর

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৫৯
ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপে বসবে এনবিআর
ছবি: সংগৃহীত

ট্রেড ফ্যাসিলিটেশনকে অগ্রাধিকার দিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞাপন

ট্রেড ফ্যাসিলিটেশনকে অগ্রাধিকার দিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসে একবার ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করবে সংস্থাটি।

এনবিআর সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় বুধবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ব্যবসায়ীরা সরাসরি এনবিআরের চেয়ারম্যান ও সদস্যদের কাছে কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত মাঠপর্যায়ের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সংলাপ থেকে ব্যবসা-বাণিজ্যের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে, যা সমাধানমূলক পদক্ষেপ গ্রহণে এনবিআরকে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নং-৩০১) অনুষ্ঠিত হবে এই মাসের ‘মিট দ্য বিজনেস’। এতে অংশ নিতে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনবিআরের মতে, নিয়মিত এ ধরনের সংলাপ ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ করবে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD