Logo

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্টের অনুরোধে দুদকের চিঠি

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:২৩
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্টের অনুরোধে দুদকের চিঠি
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্লট জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তকারীরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ চিঠি পাঠান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়, তারা বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই প্রেক্ষিতে তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ অন্য আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক তিন মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সম্পন্ন হয়েছে। এর আগে মামলার জব্দতালিকার ৪৪টি নথি উপস্থাপন করে সাক্ষ্য নেওয়া হয়।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD