Logo

পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় চার্জগঠনের আদেশ ১৮ মে

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় চার্জগঠনের আদেশ ১৮ মে
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিন জনের বিরুদ্ধ...

বিজ্ঞাপন

চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১৮ মে দিন ধার্য করেছেন আদালত।

 মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী  এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, এ দিন নাসির উদ্দিন মাহমুদ ও অমি তাদের পক্ষে আইনজীবী অব্যাহতির আবেদন করে শুনানি করেন।অপরদিকে,রা ষ্ট্রপক্ষ অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১৮ মে তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

 মামলাটিতে অপর আসামি হলেন, শহীদুল ইসলাম। 

এদিন সকাল পৌনে ১০ টার দিকে পরীমনি আদালতে হাজির হয়েছেন। 

গত বছর ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। আসামিরা সকলেই জামিনে রয়েছেন। 

বিজ্ঞাপন

এর আগে গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি।

ওআ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD