Logo

দেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
দেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দেশে আরও ৯ জনের দেহে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৩০ জনের শরীরে ওমিক...

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: দেশে আরও ৯ জনের দেহে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৩০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে। নতুন এই ব্যক্তিদের তথ্য দিয়েছে আইসিডিডিআর,বি।

বিজ্ঞাপন

এর আগে ৮ জানুয়ারি একজনের, ৬ জানুয়ারি ১০ জনের, ৩১ ডিসেম্বর তিনজনের, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন ও একইদিন রাতে তিনজনের এবং ২৭ ডিসেম্বর রাতে একজনের শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি

দেশে সর্বপ্রথম গত ১১ ডিসেম্বর প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার। তারাসহ পরবর্তীতে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন সবাই সুস্থ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এমনকি তাদের অনেকে আবার সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন বলেও জানানো হয়েছে।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD