Logo

সাবেক সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৭
সাবেক সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

সাবেক সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ

বিজ্ঞাপন

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় স্থানীয় সরকার বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে, আবু আলম শহীদ খানকে দুপুর ২টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের হাজতখানায় এনে রাখা হয়।

বিজ্ঞাপন

রবিবার রাতে শহীদ খানকে তার বাসা থেকে  গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

বিজ্ঞাপন

গত ২৮ অগাস্ট ডিআরইউতে মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে হামলার পর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬জনকে যে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD