আলোচিত সেই সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আদালতে আসামির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ ও ব্যারিস্টার জিয়াউর রহমান।
অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে, গত ২ সেপ্টেম্বর একই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল।
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামকে বাসা থেকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক মামলায় এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রাতেই তাকে জেলহাজতে পাঠানো হয়। তবে সাংবাদিক সমাজের তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে পরদিনই তাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
এএস








