ছাত্রদলের প্রতি যে আহ্বান জানাল ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগত এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো থেকে বিরত থাকার জন্য ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগত এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো থেকে বিরত থাকার জন্য ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিএসসিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী জড়ো করেছে ছাত্রদল। তাদের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কিন্তু সেই দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা চলছে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, “২০২৪ সালের আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল, কিন্তু টিকতে পারেনি। এবারও যদি এমন চেষ্টা হয়, শিক্ষার্থীরাই প্রতিহত করবে।”
ফরহাদ অভিযোগ করেন, অমর একুশে হলে কারচুপি প্রমাণিত হওয়ার পর রোকেয়া হলে একটি নাটক সাজানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “ডাকসু নির্বাচনে যারা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে দায় অন্য কারও ওপর চাপানো যাবে না।”
বিজ্ঞাপন
এএস