Logo

শাহবাগে ডাকসু প্রার্থীদের সমর্থনে ছাত্রদল-শিবিরের স্লোগান ও মিছিল

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫২
শাহবাগে ডাকসু প্রার্থীদের সমর্থনে ছাত্রদল-শিবিরের স্লোগান ও মিছিল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকেই সেখানে অবস্থান নিতে শুরু করেন ছাত্রদল ও ছাত্রশিবিরের সমর্থকরা।

রাত সাড়ে ১১টার পর থেকে তারা নিজেদের প্যানেলের প্রার্থীদের সমর্থনে স্লোগান ও মিছিল শুরু করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে রাস্তার দুই পাশে সমবেত হয়ে স্লোগান দেন সমর্থকরা। এ সময় ছাত্রদলের সমর্থকরা দলীয় শ্লোগানের পাশাপাশি তাদের প্যানেলের প্রার্থীদের নাম উচ্চারণ করেন। অপরদিকে, ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাদিক কায়েমের সমর্থনে স্লোগান দেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতা শেষে রাত থেকে ভোটগণনার কাজ শুরু হয়। গণনা শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD