Logo

‘করোনা সামাল দিতে পারলেও ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না’

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
‘করোনা সামাল দিতে পারলেও ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না’
ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাস সংক্রমণ সামাল দিতে পারলেও ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আ...

বিজ্ঞাপন

দেশে করোনাভাইরাস সংক্রমণ সামাল দিতে পারলেও ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আসন্ন বিশ্ব ম্যালেরিয়া দিবস (২৫ এপ্রিল) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. খুরশীদ আলম বলেন, দেশে ডায়রিয়া নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। আর ডায়রিয়া বা কলেরা যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে দুবাই, কাতার, আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে জনশক্তি পাঠানো স্টপ (বন্ধ) রাখার ক্ষেত্রে সতর্কতার কথা বলেছে।

তিনি বলেন, ম্যালেরিয়া আমরা সম্পূর্ণ নির্মূল করতে পারছি না। যে বাধাগুলো রয়েছে, সেগুলো দূর করার জন্য নতুন করে পরিকল্পনা করে আমরা এগিয়ে যাব। জনসচেতনতা তৈরি করতে হবে। যেসব এলাকায় ম্যালেরিয়া বাড়ছে, সেসব এলাকায় কাজ করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সালে ম্যালেরিয়া রোগী ছিল ৬ হাজার ১৩০ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। কিন্তু ২০২১ সালে একই সংখ্যক মৃত্যু হলেও আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ২৯৪ জন হয়েছে।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD