Logo

সব সিমে মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
সব সিমে মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড
ছবি: সংগৃহীত

মোবাইল ডাটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিলো অপারেটরগুলো। প্রথমবারের মতো গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংক গ্রাহকরা মোবাইলের মেয়াদ বিহীন ডাটা প্যাকেজ...

বিজ্ঞাপন

মোবাইল ডাটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিলো অপারেটরগুলো। প্রথমবারের মতো গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংক গ্রাহকরা মোবাইলের মেয়াদ বিহীন ডাটা প্যাকেজ কেনার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মোবাইলের আনলিমিটেড ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিজ্ঞাপন

জানা যায়, প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কিনতে পারবেন।

এছাড়া রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে।

আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিভিন্ন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৫ মার্চ রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকে মোবাইল ডেটার আনলিমিটেড মেয়াদ ঘোষণা করা হয়।

এসএ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD