Logo

এবার হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
14Shares
এবার হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে
ছবি: সংগৃহীত

এখন থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে। মেটা সিইও মার্ক জুকারবার্গ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। এই ফিচারের মাধ্যমে যে কোনও টেক্সট মেস...

বিজ্ঞাপন

এখন থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে। মেটা সিইও মার্ক জুকারবার্গ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। 

এই ফিচারের মাধ্যমে যে কোনও টেক্সট মেসেজে রিয়্যাকশন দেওয়া সম্ভব। এতদিন পর্যন্ত কোনও মেসেজে রিয়্যাকশন দেওয়ার প্রয়োজন হলে টাইপ বক্স থেকে ইমোজি সিলেক্ট করে পাঠাতে হতো। কিন্তু এবার থেকে আরও সুবিধা হবে ব্যবহারকারীদের।

বিজ্ঞাপন

বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। দিনে প্রায় কয়েক কোটি স্মার্টফোন ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করে। জনপ্রিয়তার শীর্ষে থাকার কারণ, এই অ্যাপে রয়েছে, এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধা। অন্যদিকে একাধিক দুর্দান্ত ফিচার থাকায় এই অ্যাপটি ব্যবহার করতে অনেকেরই পছন্দ।

গ্রুপ চ্যাট এবং পার্সোনাল মেসেজের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। এবং যে কোনও টেক্সট মেসেজের ক্ষেত্রে নতুন এই ফিচার ব্যবহার করা সম্ভব।
মেসেজ রিয়্যাকশন ফিচার ব্যবহার খুবই সহজ। প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন।

এরপর যে পার্সোনাল চ্যাট বা গ্রুপ চ্যাটে মেসেজ রিয়্যাকশন ফিচার ব্যবহার করতে চাইছেন তা ওপেন করুন।

বিজ্ঞাপন

যে মেসেজে রিয়্যাকশন অ্যাড করতে চাইছেন সেই মেসেজের উপর লং প্রেস করুন।

এরপর সেখানে মোট ছয়টি ইমোজি দেখাবে। আপনার পছন্দের যেকোনও ইমোজি রিয়্যাকশন হিসেবে দিতে পারেন।

কী কী রিয়্যাকশন দেবেন?

বিজ্ঞাপন

বর্তমানে মোট ছয়টি ইমোজি দেওয়া হয়েছে। যেগুলো মেসেজ রিয়্যাকশনে ব্যবহার করা হতে পারে। এগুলো লাইক, লাভ, লাফ, সারপ্রাইজ, স্যাড, থ্যাংকস।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD