Logo

বিশ্বে করোনায় আরও ৬৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
বিশ্বে করোনায় আরও ৬৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ২ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৬৩৮ জনের।সোমবার (৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্...

বিজ্ঞাপন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ২ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৬৩৮ জনের।

সোমবার (৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৭২ লাখ ৬ হাজার ৮৩৫ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৬ হাজার ৩৫৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২১ জন এবং শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮ জন। ইতালিতে আক্রান্ত ৩০ হাজার ৮০৪ জন এবং মৃত ৭২ জন। রাশিয়ায় আক্রান্ত ৫ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু ১১৮ জন, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৪০ হাজার ৬৪ জন এবং মৃত্যু ৭১ জন। ফ্রান্সে মৃত ৫৪ জন এবং আক্রান্ত ২৯ হাজার ৩২৪ জন। ব্রাজিলে মৃত ১০ জন এবং আক্রান্ত ৬ হাজার ৬ জন। জাপানে মৃত ২৪ জন এবং আক্রান্ত ৩৪ হাজার ৬৯৬ জন।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD