Logo

সুস্থ ত্বক পেতে যেসব বিষয় মেনে চলা জরুরি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
সুস্থ ত্বক পেতে যেসব বিষয় মেনে চলা জরুরি
ছবি: সংগৃহীত

আমাদের বাহ্যিক সৌন্দর্যের প্রধান শর্ত হচ্ছে সুস্থ ও সুন্দর ত্বক। নানা কারণেই আমাদের ত্বক ম্লান হয়ে যেতে পারে। হতে পারে সংক্রমণের শিকার। তাই সুস্থ ত্বক...

বিজ্ঞাপন

আমাদের বাহ্যিক সৌন্দর্যের প্রধান শর্ত হচ্ছে সুস্থ ও সুন্দর ত্বক। নানা কারণেই আমাদের ত্বক ম্লান হয়ে যেতে পারে। হতে পারে সংক্রমণের শিকার। তাই সুস্থ ত্বকের জন্য কয়েকটা বিষয়ে খেয়াল রাখা জরুরি।

সুস্থ ত্বক পেতে হলে প্রথমেই আপনাকে আপনার ত্বকের ধরন বুঝতে হবে। তা না হলে আপনি আপনার ত্বককে সহায়তা করতে পারবেন না। ত্বকের ধরন বুঝে ক্রিম ব্যবহার করতে হবে। মানুষের কথা শুনে আজেবাজে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা যাবে না। মুখে সব রকমের ওষুধ ব্যবহার করা যাবে না।

বিজ্ঞাপন

আমি মুখে সব সময় কাঁচা জিনিস লাগাতে নিরুৎসাহিত করি। যেমন অনেকেই কাঁচা হলুদ মুখে ব্যবহার করেন। তবে কাঁচা জিনিস লাগানোর সময় দেখতে হবে যাতে কোনো কষ না লাগে। অনেকেই নিমপাতা বেটে মুখে লাগান। নিমপাতায় যে কষ আছে, সেটার কারণে মুখ কালো হয়ে যাবে।

এ ছাড়া হারবাল প্রোডাক্ট যত্রতত্র ব্যবহার করবেন না। এটাতে অনেক কেমিক্যাল মেশানো থাকে।

ত্বকের সুস্থতায় প্রচুর পরিমাণে পানি খাবেন। পানি ত্বকের সেলে আর্দ্রতা যোগায় আর ইলাস্টিসিটি ইমপ্রুভ করে। প্রমাণিত হয়েছে পালং শাক, ডিমের কুসুম, অ্যান্টি-অক্সিডেণ্ট যুক্ত খাবার ত্বকের ইলাস্টিসিটির সমস্যা ২০ ভাগ পর্যন্ত কমিয়ে দেয়।

বিজ্ঞাপন

সুস্থ ত্বক পেতে হলে শরীর চর্চা করতে হবে। পর্যাপ্ত ঘুমাতে হবে। রাত জাগা যাবে না। চাপমুক্ত থাকতে হবে। ত্বকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বুঝেশুনে ব্যবহার করতে হবে। কোনো ডার্মাটোলজিস্টের সঙ্গে পরামর্শ করে প্রোডাক্ট ব্যবহার করবেন।

জি আই/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD