Logo

পি কে হালদারকে গ্রেপ্তারে ভারতকে ধন্যবাদ জানানো উচিৎ: হাইকোর্ট

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
পি কে হালদারকে গ্রেপ্তারে ভারতকে ধন্যবাদ জানানো উচিৎ: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

পিকে হালদারকে গ্রেপ্তারে ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিৎ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।সোমবার (১৬ মে) পিকে হালদারের বিষয়টি হাইকোর্টকে জানালে, এমন মন্তব...

বিজ্ঞাপন

পিকে হালদারকে গ্রেপ্তারে ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিৎ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (১৬ মে) পিকে হালদারের বিষয়টি হাইকোর্টকে জানালে, এমন মন্তব্য করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

বিজ্ঞাপন

এসময় হাইকোর্ট আরও বলেন, মানি লন্ডারিং, দুর্নীতির বিষয়ে আমরা খুব সিরিয়াস। এগুলো করলে তাদের বিষয়ে কোন ছাড় নেই। 
মঙ্গলবার (১৭ মে) এ বিষয়ে শুনানি হতে পারে বলেও জানায় হাইকোর্ট।

গত ১৩ মে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদার ও তার কয়েক সহযোগীকে গ্রেপ্তার করে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)। পরের দিন আদালতের মাধ্যমে তাদেরকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়।

গ্রেপ্তারের পর ইডি সাংবাদিকদের জানায়, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে পালিয়ে যাবার পর শিবশঙ্কর হালদার নামে ভারতীয় নাগরিকের সনদ যোগাড় করেন পি কে হালদার। পশ্চিমবঙ্গের নকল রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ডও তৈরি করান পি কে।

বিজ্ঞাপন

সংস্থাটি আরো জানায়, পি কে হালদার এবং তার সহযোগীরা পশ্চিমবঙ্গে ব্যাবসা প্রতিষ্ঠানও পরিচালনা করছেন। প্রচুর অর্থ ব্যয় করে কলকাতা মেট্রোপলিটন এলাকায় নকল নাগরিক সনদ দেখিয়ে জমি কিনেছেন।

পিকে হালদার জালিয়াতির মাধ্যমে দেশের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠে। এতে ওই প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হতে বসে এবং গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করে।

গোপনে দেশ ছাড়ার পর পি কে হালদারের বিষয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট। পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা ও তার গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চান উচ্চ আদালত। গত বছরের ৮ জানুয়ারি পি কে হালদারকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল।

বিজ্ঞাপন

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD