Logo

টাকার মান আরও কমলো

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৬
37Shares
টাকার মান আরও কমলো
ছবি: সংগৃহীত

ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৮৯ ট...

বিজ্ঞাপন

ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা।

এর আগে গত ২৯ মে টাকার মান এক লাফে ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।

দেশের ডলারের সংকট মোকাবিলা করতে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। গেল মে মাসেই চারবার টাকার বিপরীতে ডলারের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

মে মাসে প্রথম দফা ডলারের বিনিময় মূল্য ৮৬ টাকা ৪৫ পয়সা থেকে ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। গেল ২৩ মে তৃতীয় দফায় টাকার মান ৪০ পয়সা কমিয়ে ডলারের দাম ৮৭ টাকা ৯০ পয়সা করা হয়।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

টাকার মান আরও কমলো